প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট: ৩৮ মামলা, ২৫ যানবাহন আটক

সোহেল রানা স্টাফ রিপোর্টর :
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গত ২৪ ঘণ্টায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ২৫টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও আইন প্রয়োগমূলক অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ